বেঁচে থাকার জন্য এক শিক্ষামূলক সহায়ক
আফ্রিকার, জিম্বাবোয়েতে একজন বিদ্যালয়ের শিক্ষক উল্লেখ করেছিলেন যে নিয়াৎসিম কলেজ, যেখানে তিনি শিক্ষকতা করেন, সেখানে “বেঁচে থাকার জন্য শিক্ষা” বিষয়টি সম্বন্ধে বলার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি যে পারিবারিক সমস্যাগুলি ভোগ করেছিলেন সেই সম্বন্ধে বর্ণনা করেছিলেন এবং স্বীকার করেছিলেন যে সেইগুলি সমাধান করার জন্য তার সাহায্যের প্রয়োজন ছিল।
তার নিজের বিবাহের পর কী হয়েছিল তা ব্যাখ্যা করার পর তিনি বলেছিলেন: “সমস্যাগুলি প্রায় তাৎক্ষণিকভাবে শুরু হয়েছিল এবং ১৯৮৯ সালের নভেম্বর মাসে আমাদের পৃথক হওয়ার সিদ্ধান্ত নিতে পরিচালিত করেছিল।” এছাড়াও অন্যান্য সমস্যা ছিল। তিনি লিখেছিলেন: “আমি ছিলাম আমার মায়ের সবচেয়ে বড় ছেলে, যিনি ছিলেন আমার বাবার প্রথমা স্ত্রী। যখন আমি আমার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীর দ্বিতীয় বর্ষে ছিলাম, তখন ১৬ জন ছোট ভাই ও বোনেদের দায়িত্বে আমাকে রেখে, আমার বাবা মারা যান।”
যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন এই বিদ্যালয় শিক্ষককে তার পারিবারিক সমস্যাগুলি সমাধানে সহায়তা করেছিল। তিনি এবং তার স্ত্রী পুনর্মিলিত এবং সুখী হয়েছেন। তিনি লিখেছিলেন: “আমার স্ত্রী এবং আমি আমাদের কষ্টকর অভিজ্ঞতার মাধ্যমে জেনেছিলাম যে ঈশ্বর ছাড়া মানুষের সমস্যা সমাধানের প্রচেষ্টাগুলি অকার্যকর।” কিন্তু তার ছাত্রদের সমস্যাগুলির বিষয়ে সাহায্য করা সম্বন্ধে কী বলা যায়?
তিনি লিখেছিলেন, “আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকশিক্ষিকাদের কাছে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) বইটি একটি উপযুক্ত পাঠ্যপুস্তক হিসাবে সুপারিশ করেছিলাম। তারা সকলে একমত হয়েছিলেন এবং বিদ্যালয় আমাকে ৫৬টি বইয়ের অর্ডার দিয়েছিল, যা আমি অতঃপর বিদ্যালয়ে সরবরাহ করেছি।”
আমরা বিশ্বাস করি যে আপনিও এই আকর্ষণীয়ভাবে চিত্র দ্বারা ব্যাখ্যা করা, ৩২০-পৃষ্ঠার শিক্ষামূলক সহায়কটির দ্বারা অত্যন্ত উপকৃত হবেন। আপনি যদি এর একটি কপি পেতে চান অথবা বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করতে চান, তাহলে দয়া করে Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া যথাযথ ঠিকানায় লিখুন।