ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৭ ১০/৮ পৃষ্ঠা ৩০
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
  • ১৯৯৭ সচেতন থাক!
১৯৯৭ সচেতন থাক!
g৯৭ ১০/৮ পৃষ্ঠা ৩০

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

বিভিন্নতা যা বিভক্ত করে “বিভিন্নতা কি আমাদের বিভক্ত করে?” নামক ধারাবাহিক প্রবন্ধের জন্য আমরা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। (আগস্ট ৮, ১৯৯৬, ইংরাজি) মেক্সিকোতে প্রায় এক বছর ধরে আমরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক একটি দলের অংশ হিসাবে কাজ করে আসছি। এমনকি বেশকিছু মাস পরেও, আমরা ক্রমাগত খাপ খাওয়ানোর সমস্যাগুলি ভোগ করি, কিন্তু আমরা বুঝতে পারি না কেন। এই প্রবন্ধগুলি সেই সমস্যাকে সংস্কৃতির সংঘর্ষ হিসাবে আমাদের শনাক্ত করতে সাহায্য করেছিল। আমরা বিবৃতিটি হৃদয়ে গেঁথে নিয়েছি যে “অন্যান্য সংস্কৃতিগুলি উপলব্ধি করা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে” এবং ইতিমধ্যে আমরা আমাদের কাজে আরও আনন্দ পাচ্ছি।

কে. এইচ. এবং জে. এইচ., মেক্সিকো

এই আকর্ষণীয় বিষয়টি যেভাবে উপস্থাপন ও প্রকাশ করা হয়েছে তাতে আমি প্রভাবিত হয়েছিলাম। বস্তুতপক্ষে বিভিন্নতা মানব ইতিহাসে অত্যন্ত ঘৃণা জাগরিত করেছে। এই ধারাবাহিক প্রবন্ধ অবিলম্বে আমাকে অত্যধিক উপলব্ধির সাথে অন্যান্য সংস্কৃতিকে মূল্যায়ন করতে সাহায্য করবে। আমি ইচ্ছা করি যেন বিশ্বের প্রত্যেকে এই প্রবন্ধগুলি পড়ে এবং অন্যদের সম্পর্কে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে!

জি. ও., নাইজিরিয়া

এই প্রবন্ধগুলি আমাকে কাঁদতে বাধ্য করেছিল। আমার একজন বন্ধু আছে যার সঙ্গে আমি বেশির ভাগ সময় মানিয়ে চলতে পারি। কিন্তু আমি সর্বদা অনুভব করতাম যেন আমাদের মাঝে এক অদৃশ্য প্রতিবন্ধক রয়েছে। আমি এখন উপলব্ধি করি যে আমরা সম্পূর্ণ এক ভিন্ন সংস্কৃতি থেকে এসেছি। ভবিষ্যতে আমি তার সাথে কিরূপ আচরণ করব, সেই ক্ষেত্রে এই তথ্যটি এক বিরাট পরিবর্তন প্রদান করবে।

এ. এফ., যুক্তরাষ্ট্র

আমার কলেজের প্রবন্ধের জন্য নৃবিদ্যার উপর গবেষণা করার সময়, আমি আফ্রিকার একটি দেশে বেশকিছু সপ্তাহ কাটাই। আমি সেখানকার বহু স্থানীয় যিহোবার সাক্ষীদের সম্পর্কে জানতে এবং তাদের সভাগুলিতে যোগদান করতে পেরেছিলাম। এটি ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা! প্রবন্ধটি যেমন বলেছিল, অন্য সংস্কৃতির লোকেদের সাথে পরিচিত হওয়া হল সমৃদ্ধিদায়ক। আমি এক নতুন ও অর্থপূর্ণ বন্ধুত্ব গড়ে তুলতে সমর্থ হয়েছিলাম।

এস. বি., ইতালি

ইউএফও “বাইবেলের দৃষ্টিভঙ্গি: “ঈশ্বরের কাছ থেকে ইউএফও এর বার্তাবাহকগণ?” এই প্রবন্ধটির জন্য ধন্যবাদ। (আগস্ট ৮, ১৯৯৬, ইংরাজি) আমাদের অঞ্চলের কিছু লোকেরা পৃথিবীবহির্ভূত সংবাদগুলি বিশ্বাস করে। বাইবেল এই বিষয়ে আলোচনা করে না এটি মনে করে, তাদের বাইবেল সম্বন্ধে সন্দেহ রয়েছে। প্রবন্ধটি আমাদের দেখতে সাহায্য করেছিল যে শয়তান ও তার মন্দ দূতেরা লোকেদের ভ্রান্ত করার চেষ্টা করছে এবং এইজন্য পৃথিবীবহির্ভূত ভিত্তিহীন সংবাদগুলিতে বিশ্বাস করা অবিবেচনাপূর্ণ হবে।

এ. ডাবলু., তাইওয়ান

টিউলিপগুলি “টিউলিপ—ঝঞ্ঝাটময় অতীত সহ একটি ফুল” নামক অপূর্ব প্রবন্ধটির জন্য আপনাদের ধন্যবাদ। (আগস্ট ৮, ১৯৯৬, ইংরাজি) আমি দেখেছি এর উৎস এবং সেইসাথে টিউলিপগুলি লালন-পালন করা সম্বন্ধে পরামর্শমূলক বিশেষ তথ্যটি অত্যন্ত আগ্রহজনক হয়েছে।

ডি. জি., যুক্তরাষ্ট্র

মজা করা আমার বয়স ১২ বছর এবং “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . অন্যান্য কিশোর-কিশোরীরা কেন সবরকম মজা করে থাকে?” নামক প্রবন্ধটি আমি সত্যই উপভোগ করেছি। (আগস্ট ৮, ১৯৯৬, ইংরাজি) আমি অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করতাম। আমার বিদ্যালয়ে আপনি পার্টি, নাচ এবং অন্যান্য কার্যকলাপে নাম নথিভুক্ত করতে পারেন। আমি প্রায়ই যেতে চাইতাম। কিন্তু প্রবন্ধটি আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছিল যে আমি যা মনোনয়ন করি তার জন্য যিহোবার কাছে দায়ী থাকব। সুতরাং আমি আমার খ্রীষ্টীয় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ থাকব।

এ. এস., যুক্তরাষ্ট্র

আমার এমন সময় ছিল যখন আমি [বাইবেল লেখক] আসফের অনুভূতিগুলি অনুভব করতাম, ঠিক যেমন আপনারা প্রবন্ধটিতে তা আলোচনা করেছিলেন। বিদ্যালয়ের সাথে আমার আচার-আচরণে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি এই প্রবন্ধটি আমাকে দিয়েছে।

এ. এস., জাপান

এটি সত্য যে কিছু কিশোর-কিশোরীরা প্রত্যাখ্যাত অথবা বঞ্চিত বোধ করে কারণ তারা জাগতিক পার্টিগুলিতে অংশগ্রহণ করার জন্য “অনুমোদিত” নয়। কিন্তু যিহোবার সাক্ষীদের সমস্ত সন্তানেরা এইরূপ বোধ করে না! ব্যক্তিগতভাবে, জাগতিক পার্টিগুলিতে যে বিষয়গুলি ঘটে থাকে তাতে আমি প্রচণ্ড বিরক্ত হই এবং আমার খ্রীষ্টীয় বন্ধুরাও অনুরূপ বোধ করে। আমরা—এবং নিঃসন্দেহে অন্যান্য অনেকে—বঞ্চিত বোধ করি না!

কে. এইচ., যুক্তরাষ্ট্র

পরিবর্তিত অগ্রাধিকারগুলি “তিনি কেন তার অগ্রাধিকারগুলি পরিবর্তন করেন” নামক প্রবন্ধটির মাধ্যমে আমি যে কত উৎসাহিত হয়েছিলাম, তা অবশ্যই আমি আপনাদের বলব। (আগস্ট ৮, ১৯৯৬, ইংরাজি) আমি ১৩ বছরেরও বেশি সময় ধরে একজন পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারিকা হিসাবে সেবা করেছি আর আমাদের এই বৃদ্ধিরত চাপপূর্ণ জগতে অগ্রাধিকারগুলিকে স্থাপন করা সর্বদা সহজ নয়। প্রতি বছর পূর্ণ-সময়ের পরিচর্যায় রত থাকা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ হয়ে দাঁড়ায়। জেরমী কিভাবে একজন পূর্ণ-সময়ের পরিচারক হওয়ার জন্য প্রকৃতি সংরক্ষণের একটি লাভজনক এবং সুফলদায়ক চাকুরি ছেড়ে দেন, এই সম্পর্কে চিন্তা করতে আমাকে পুননিশ্চিত করে যে আমার নিজের জীবনে অগ্রাধিকার হিসাবে পরিচর্যা চালিয়ে যাওয়া প্রচেষ্টার যোগ্য।

এন. কে., যুক্তরাষ্ট্র

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার