কুনো ব্যাঙ অথবা ব্যাঙ—এদের মধ্যে পার্থক্য কী?
শতাব্দী ধরে কুনো ব্যাঙ ও ব্যাঙগুলিকে কেন্দ্র করে খুব খারাপ নাম ছড়িয়ে আছে। “তারা আঁচিল সৃষ্টি করে।” “ভুতুড়িয়ারা লোকেদের কুনো ব্যাঙ অথবা ব্যাঙে পরিণত করতে পারে।” এইধরনের রূপকথা কে না শুনেছে কিভাবে একটি কুৎসিত ব্যাঙ এক সুদর্শন রাজকুমারে পরিণত হয় যখন একটি রাজকুমারী তাকে চুম্বন করে? কিন্তু, টেলিভিশনে “সিসামে স্ট্রিট” নামক ছোটদের জন্য অনুষ্ঠানে কেরমিট নামে ব্যাঙটি এবং “মাপেট শো”-এ ব্যাঙগুলিকে দেখানোর ফলে তাদের প্রচার উত্তমভাবে হয়ে থাকে। ব্যাঙ ও কুনো ব্যাঙের সম্বন্ধে সত্যটি কী? কোন্ ক্ষেত্রে এরা আলাদা?
আসুন আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে নিই যে—জীবাণুর দ্বারাই আঁচিল হয়ে থাকে কুনো ব্যাঙের দ্বারা নয়। আর রূপকথাগুলি হল কেবল মাত্র—রূপকথা, গল্পকথা এবং আজব কাহিনীই। আর যদিও ভুতুড়িয়াদের অস্তিত্ব আছে কিন্তু তারা কখনও মানুষকে ব্যাঙ অথবা কুনো ব্যাঙে পরিণত করতে পারে না।
ব্যাঙ ও কুনো ব্যাঙ পৃথিবীর সর্বত্র দেখা যায় কিন্তু অ্যানটারকটিকাতে কোন ব্যাঙ পাওয়া যায় না অথবা এমনকি আর্টিক ও অস্ট্রেলিয়াতেও কোন কুনো ব্যাঙ দেখা যায় না। প্রায় ৩,৮০০ রকমের ব্যাঙ ও কুনো ব্যাঙ পাওয়া যায়, যার মধ্যে ৩০০ এর ও বেশি হল কুনো ব্যাঙ। তাহলে আমরা কিভাবে কুনো ব্যাঙকে ব্যাঙের থেকে আলাদা করতে পারি? দ্যা ওয়ার্ল্ড বুক এনসাক্লোপিডিয়া উত্তর দেয়: “কুনো ব্যাঙেদের দেহ অনেক বেশি চওড়া ও প্রসারিত এবং তাদের চামড়া প্রকৃত ব্যাঙের তুলনায় অপেক্ষাকৃতরূপে গাঢ় এবং শুকনো। এটা সত্যি যে কুনো ব্যাঙেদের সারা দেহ আঁচিলে ভরা থাকে, কিন্তু ব্যাঙেদের চামড়া হয় খুব মসৃন। ব্যাঙগুলির বিপরীতে, অধিকাংশ কুনো ব্যাঙগুলি স্থলে বাস করে। পরিণত বয়সের ব্যাঙগুলি কেবল মাত্র সন্তান উৎপাদন করার জন্য জলে যায়।” সাধারণত ব্যাঙগুলিকে জলের ধারে দেখতে পাওয়া যায় আর আপনার পায়ের শব্দ পেলেই তারা জলে ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকে। অধিকাংশ ব্যাঙেদের দাঁত উপরের চোয়ালে অবস্থিত। কুনো ব্যাঙেদের কোন দাঁত থাকে না। অতএব, দুজনেই তাদের খাদ্য বস্তু গিলে খায়।
বহু ব্যাঙ ও কুনো ব্যাঙ মারাত্মক বিষ উৎপাদন করে। কস্টারিকার লালবর্ণের একটি বিষাক্ত অ্যারে ব্যাঙ (ডেনড্রোবেইটস পিউমিলিও) হল একটি অন্যতম উদাহরণ। কিছু ব্যাঙের বিষ সহজেই একটি মানুষকে মেরে ফেলতে পারে। বাইওলজি নামে একটি বই জানায়: “গ্রীষ্ম মণ্ডলীর কিছু উপজাতি আছে যারা এই ব্যাঙগুলির গায়ে লাগিয়ে তাদের তীরের অগ্রভাগ বিষাক্ত করে।” বাইবেলে প্রকাশিত বাক্য বইটিতে “ভেকের ন্যায় . . . অশুচি আত্মা”-কে ব্যাঙেদের সাথে তুলনা করা হয়েছে। কেন তা করা হয়? কারণ মোশির নিয়মে ব্যাঙ ছিল অপবিত্র খাদ্য। বাইবেলে কুনো ব্যাঙের কথা উল্লেখ করা হয়নি।—প্রকাশিত বাক্য ১৬:১৩; লেবীয়পুস্তক ১১:১২. (g95 7/8)
[২৭ পৃষ্ঠার চিত্র]
ডানদিকে: কুনো ব্যাঙ। নিচে: ব্যাঙ