ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ১/৮ পৃষ্ঠা ২১
  • “ধুমপান তীব্র দুর্গন্ধ ছড়ায়”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ধুমপান তীব্র দুর্গন্ধ ছড়ায়”
  • ১৯৯৫ সচেতন থাক!
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ১/৮ পৃষ্ঠা ২১

“ধুমপান তীব্র দুর্গন্ধ ছড়ায়”

সাম্প্রতিক বছরগুলিতে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য পরিবেশন দপ্তর ধুমপানের বিরুদ্ধে একটি আগ্রহজনক শিক্ষা অভিযান চালাতে শুরু করেছে। বার্তাটি ছিল খুবই সংক্ষিপ্ত, কাঠখোট্টা এবং রাজ্যের সর্বত্র, মুখ্য স্থানগুলিতে বড় বড় বোর্ডে লেখা ছিল। এই বার্তার কতকগুলি কী ধরনের ছিল? “ধুমপানকারীরা হল নেশাগ্রস্ত ব্যক্তি। তামাকজাত দ্রব্যের উৎপাদকেরা হল লোভী ব্যবসায়ী। ধুমপান তীব্র দুর্গন্ধ ছড়ায়।” “ধুমপানকারীদের মুখ হতে নির্গত ধোঁয়া, শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরের ভিতরে যায়, এমন প্রায় ৫০,০০০ ন-ধুমপানকারী ব্যক্তি এবছর প্রাণ হারাবেন। ধুমপান তীব্র দুর্গন্ধ ছড়ায়।” সিগারেটের প্যাকেটে আঁকা আর একটি বোর্ডে লেখা ছিল, “এখন কিনুন। পরে মূল্য দিন।” অবশ্যই জীবন দিয়ে মূল্য দিতে হবে। স্প্যানিস ভাষাতে একটি চিহ্ন বলে, “মি মুইরো পোর ফিউমার”। এই শব্দগুলির অর্থ দাঁড়ায় এইরকম, “ধুমপান করার আমার প্রবল ইচ্ছা রয়েছে,” অথবা “ধুমপানের ফলে আমি মৃত্যু মুখে এগিয়ে চলেছি।” অর্ধ মুখ-অর্ধ করোটি ছবিটি বিষয়টিকে স্পষ্ট করে দেয়।

“মৃত্যু” নামে আর একটি সিগারেটের ব্রান্ডের উপর কিছু উপদেশ লেখা ছিল যা তামাক ও নিকোটিনের প্রতি আসক্ত হতে লোককে বারন করে। কালো প্যাকেটটিতে মাথার খুলি ও তার নিচে আড়াআড়িভাবে হাড় দুটির চিহ্ন ও একটি সংবাদ বহন করে, যা জানায়: “সিগারেট নেশাগ্রস্ত ও দুর্বল করে দেয়। আপনি যদি ধুমপান না করেন, তাহলে শুরু করবেন না। আর যদি ধুমপান করেন, তাহলে তা ত্যাগ করুন।”

বোর্ডটির উপরে লেখা এইধরনের আকস্মিক ভীতি সৃষ্টিকারী বার্তা ধুমপানকারীদের উপর কোন প্রভাব ফেলেছে কিনা বোঝা মুশকিল। যদিও গত ছয় বছরেরও বেশি সময় ধরে “ক্যালিফোর্নিয়াতে তামাকজাত দ্রব্যের ব্যবহার ২৭ শতাংশ কমে গেছে, অর্থাৎ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা কমেছে, তার তিন গুণেরও বেশি কমেছে।” (দি ওয়াসিংটন পোস্ট ন্যাশনাল উইকলি এউসন) পোস্টারের দ্বারা এরকম প্রচার অভিযান এমনকি হয়ত নেশাগ্রস্ত ধুমপানকারীদের বিপজ্জনক অভ্যাস ছাড়াতে পারে। অবশ্যই, যারা নিজেদের খ্রীষ্টান বলে দাবি করে, তাদের উচিত এইধরনের স্বার্থপর, নোংরা কুঅভ্যাস ত্যাগ করা। প্রেরিত পৌল লিখেছিলেন: “প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।”​—⁠২ করিন্থীয় ৭:⁠১. (g95 1/8)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার